আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
ad728

কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুট করে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ মে) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন সোড়ালখাল মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে, শাকবাড়ীয়া নদী বন্ধ জলমহল উন্নয়ন প্রকল্পে ৬ বছর মেয়াদী ইজারা প্রদান করা হবে। উক্ত বিজ্ঞপ্তি মারফত বিগত ২০২৫ সালের ১৪ নভেম্বর ইজারার জন্য আবেদন করি। উক্ত ইজারায় আমার সমিতির অনুকুলে  ৪,১১,০০০/-টাকা জেলা প্রশাসক, খুলনা বরাবর জামানত পে-অর্ডার করি। যার মধ্যে  আমার ডাকের সর্বোচ্চ রেট থাকে ২০,৫৫,০০০/-টাকা, ২৫% আয়কর ভ্যাট ৫,১০,১৩০/-টাকা সহ সর্বমোট  ২৫,৬৫,১৩০/-টাকা ডাক প্রদান করি। উক্ত ডাকে সর্বোচ্চ টেন্ডার হিসাবে আমার সমিতি বিবেচিত হয়। ঐ খালে আমার মেয়াদকালীন সময় শুরু হওয়ার কথা থাকে পহেলা বৈশাখ  ১৪৩৩ সন থেকে ১৪৩৮ সন পর্যন্ত। এর পর নতুন সরকার দায়িত্ব গ্রহনের পর মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত থাকার কারনে নিষ্পত্তি করতে বিলম্ব হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ে মিটিং করে সর্বোচ্চ দরদাতা হিসাবে আমাকে বিবেচনা করে জেলা প্রশাসক, খুলনা বরাবর একটি চিঠি প্রদান করেন। উক্ত চিঠির প্রেক্ষিতে জেলা প্রশাসকের দপ্তরে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন রয়েছে । এমনতাবস্থায় বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় এবং সময় অতিবাহিত হওয়ার কারণে আমার সমিতির লসজনক মনে করিয়া উক্ত খালের সাবেক টেন্ডারদাতা আলামিন হোসেন খোকনের হাইকোর্টে স্ট্রে-অর্ডার থাকায় আমার সমিতির পক্ষ উক্ত স্ট্রে-দাতার কাছ থেকেও তার সময়কাল নির্ধারণ করে নিয়ে আমরা ডিড বা চুক্তিনামা সম্পদন করে নেই। যাতে আমাদের সময়কাল অতিবাহিত না হয়। এমতাবস্থায় আমরা উক্ত জলমহলে প্রবেশ করি। উক্ত জলমহলে প্রবেশ করার পর অবৈধ দখল দাতা আজিজুল ইসলাম আজু আমাদের দখলে থাকা জলমহলে বেআইনী ভাবে বাধা প্রদান করে। তাপরেও বিষয়টি সুরহা করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এক জায়গায় বসে তাকে ৫ দিনের সময় দেওয়ার প্রস্তাব দেন। তার দাবির প্রেক্ষিতে  ৭দিনের সময় দেওয়া হয়। ঐ সময়ের মধ্যে জলমহল থেকে তার মালামাল জিনষপত্র নিয়ে উঠে যাওয়ার কথা বলা হয়। সে বিষয়টি আমলে না নিয়ে আজু দখল না ছেড়ে উক্ত খালে অবৈধভাবে বিষ প্রয়োগ করে ১৫ ড্রাম মাছ লুট করে নেয়। শুধু তাই নয় বিষ প্রয়োগের ফলে জলমহলটির বাদ বাকী মাছ মরে ভেসে গেছে। এতে আমাদের ক্ষতি  হওয়ার পাশাপাশি  এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি  হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন  ঐ খালে বিষ প্রয়োগের কারণে ৬ মাসের অধিক সময়ে মাছ ধরা সম্ভব হবে না। তাতে করে আমার সমিতি অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। তবে অভিযোগের ব্যাপারে আজিজুল ইসলাম আজুর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300