আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ
ad728

কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মোঃ মনিরুল ইসলাম বাপ্পি।

কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পী। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের আপামর জনসাধারণের শেষ আশ্রয়স্থল। তিনি পরিবারের চিন্তা না করে দেশের মানুষ জন্য কাজ করে গেছেন।তার অসুস্থতার খবর শুনে সাধারণ মানুষের দিশেহারা হয়ে পড়েছেন। ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলেই তার জন্য দোয়া করছেন। ইনশাআল্লাহ,আল্লাহ এই দেশের মানুষের কল্যাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করবেন।

দোয়া মাহফিলের পুর্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, এ্যাডঃ শেখ আঃ রশিদ, সরদার মতিয়ার রহমান, এফ এম মনিরুজ্জামান মনি, শেখ সিরাজুল ইসলাম, আঃ রহিম সানা, আব্দুস সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, জিএম রফিকুল ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন,মোস্তাফিজুর রহমান, কোহিনুর ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মহররম হোসেন,লুৎফর সরদার, শেখ মাসুদুর রহমান, নাজমুল হুদা, নুর মোহাম্মদ জমিদার, ডাঃ নুরুল ইসলাম খোকন, আঃ রহমান বাচ্চু, এ্যাডঃ আনিছুর রহমান, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, যুবদল নেতা মোতাসিম বিল্যাহ, এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, শ্রমীক দলের সভাপতি আকবার হোসেন, সাধারণ আঃ রউফ, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, তাতী দলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা বায়োজিদ হোসেন ও হাফেজ আবুল কাশেম। দোয়া মাহফিলে কয়রা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300