আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন কয়রায় মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৫ জেলে আটক কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন
ad728

কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

খুলনার কয়রা উপজেলায় একটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। গোপনে কমিটি গঠন করে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে সভাপতি করা হয়েছে—এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক অভিভাবক সদস্যের পরিবার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেয়াড়া গ্রামের বাসিন্দা মোসলেম সরদার। তিনি মাদ্রাসার অভিভাবক সদস্য মজিবার রহমানের পুত্র।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেয়াড়া অন্তাবুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মোক্তারুজ্জামান, যিনি উপজেলা ওলামালীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত, কাউকে অবহিত না করে গোপনে একটি ম্যানেজিং কমিটি গঠন করেছেন। ওই কমিটির সভাপতি করা হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদের স্ত্রীকে।

তিনি দাবি করেন, “এলাকার বাসিন্দা ও অভিভাবক হিসেবে আমি বা অন্য কেউ এ বিষয়ে আগে কিছুই জানতাম না। পরে জানতে পারি, তাকে সভাপতি করা হয়েছে, অথচ তিনি এলাকায় বসবাস করেন না এবং স্থানীয় ভোটারও নন।”

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মাদ্রাসার সুপার পূর্বেও নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এখনও তা অব্যাহত রেখেছেন। এসব কারণে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গঠিত বর্তমান ম্যানেজিং কমিটি বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তা।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মো. মোক্তারুজ্জামান বলেন, “বিষয়টি ভুল হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সকলকে নিয়ে পুনরায় ম্যানেজিং কমিটি গঠন করা হবে।”

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300