আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল আলমের মতবিনিময় সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন আটক কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা জাপান সফর শেষে কয়রায় এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন কয়রায় মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৫ জেলে আটক কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ad728

কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কয়রা উপজেলা শাখা এই র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। 
র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি। এতে শুভেচ্ছা  বক্তব্য রাখেন উপজেলা পল্লী অফিসার প্রকাশ মল্লিক। সহকারি পল্লী উন্নয়ন অফিসার ( ইরেসপো) মোঃ আল মামুনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, কৃষি সম্প্রসারন অফিসার নিশাত ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, বিআরডিবির সহ সভাপতি মোঃ আঃ ছালাম, সমবায়ী মোঃ আলমগীর হোসেন, রেক্সনা হক প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমবায়ী সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায়ীদের মাঝে ঋনের চেক বিতরনের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300