খুলনার কয়রা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ মে) বিকাল ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষ ‘পদ্ম’য় এ কমিটি গঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিমের সভাপতিত্বে এবং ডা. ডাল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য (কয়রা-পাইকগাছা) মাওলানা আবুল কালাম আজাদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কয়রা উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বর্তমান সরকারের সহযোগিতায় স্বাস্থ্যখাতের বিদ্যমান অব্যবস্থাপনা দূর করা হবে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি সুবিধা ও আবাসনসংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপিকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিমকে সদস্য সচিব করে ১৪ সদস্যবিশিষ্ট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর..