আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ
ad728

কয়রায় নদী নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 13, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রায় নদী নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলায় কয়রা নদী (বদ্ধ জলমহল) জোরপূর্বক দখল ও অর্থ আত্মসাত সংক্রান্ত মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার খড়িয়া মঠবাড়ী গ্রামের মৎস্য ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

 শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন , গত ৯ সেপ্টেম্বর হায়াতখালী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম গাজী তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে কয়রা নদী বদ্ধ জলহল দখল এবং ১২ লক্ষ টাকা আত্মসাতের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, প্রকৃত ঘটনা হলো যে, চলতি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদে কয়রা নদী অংশীদারিত্বের ভিত্তিতে আমাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সেই চুক্তি অনুযায়ী আমি নিজ খরচে সেখানে মাছ চাষ করে আসছি এবং চুক্তির কোনো শর্ত আমি ভঙ্গ করিনি। 

সিরাজুল ইসলাম দাবি করেন, তার বিরুদ্ধে যে ১২ লক্ষ টাকা পাওনা থাকার অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। তিনি এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানান । তিনি চান, চুক্তি অনুযায়ী সে যেন শান্তিপূর্ণভাবে সাছ চাষ করে তার ব্যবসা পরিচালনা করতে পারেন। একটি স্বার্থনেষি মহলের ইন্ধনে তারা আমাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী করছে। শুধু তাই নয় এলাকাবাসীকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মানববন্ধন করেছে।আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সকল অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ছাড়া প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300