আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ
ad728

কয়রায় খালে মাছ ধরতে নেমে পানিতে ডুবে জেলের মৃত্যু

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রায় খালে মাছ ধরতে নেমে পানিতে ডুবে জেলের মৃত্যু

খুলনার কয়রার দক্ষিণ বেদকাশীর হারেজ খালি নামক খালে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক (৫১) নামের একজনের মৃত্যু হয়েছে। 

তিনি দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের মৃত্যু হামিদ গাজীর মেঝ পুত্র। 

 স্থানীয় সুত্রে যানা যায়, দক্ষিণ বেদকাশীর জোড়শিং হারেজখালী নামক খাল লীজ নিয়ে মাছ চাষ করতেন এবং পাহারার সুবিধার্থে ঐ খালেই বাসা বেঁধে অবস্থান করতেন। গতকাল মঙ্গলবার ( ১৯ আগস্ট) সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু রাতভর খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। আজ ২০ আগস্ট বুধবার ভোর ৫টার দিকে তার মৃতদেহ খালে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। 

এব্যাপারে মৃত আঃ রাজ্জাকের বোন স্থানীয় ওয়ার্ড মেম্বর রাশিদা বেগম বলেন, আমার ভাই রাজ্জাক জোড়শিং হারেজ খালি নামক খালে লীজ নিয়ে মাছ চাষ করত। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার বিকাল ২.৩০ থেকে ৩টার দিকে সে ঐ খালে মাছ ধরতে যায়। সন্ধ্যার পরেও ফিরে না আসলে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে তার মৃতদেহ খালে ভেসে ওঠে। তিনি আরো বলেন, আমার ভাইয়ের হার্টের সমস্যা ও ডায়াবেটিস এর সমস্যা ছিল। ধারনা করা হচ্ছে হার্টের সমস্যার কারণে পানিতে নেমে মাছ ধরা অবস্থায় বুকে ব্যাথা শুরু হলে তার সাথে কেউ না থাকায় পানি থেকে উপরে উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, গতকাল মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১দিন পর জেলের লাশ উদ্ধার করে কয়রা থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।এ ব্যপারে কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300