আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ
ad728

কয়রায় ভোগ দখলীয় জমি জবর দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রায় ভোগ দখলীয় জমি জবর দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 কয়রায় ভোগ দখলীয় জমি জবর দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বেজপাড়া গ্রামের প্রদীপ মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, দির্ঘদিন ধরে একই গ্রামের মারুফ হোসেন, সিরাজুল ইসলাম ও মকিম ঢালী গংদের সহিত ভান্ডারপোল মৌজায়  এস এ ২২৬/১ খতিয়ানে, ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঐ জমিতে আমরা পুর্ব পৈত্রিক সম্পত্তি হিসাবে বহুকাল যাবত ঘরবাড়ি তৈরী করে বসবাস সহ চাষ করে ফসলাদী লাগিয়ে আসছি। উক্ত জমি নিয়ে আমাদের প্রতিপক্ষ মারুফ গংরা জেলা যুগ্ম জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। যার নং-১৪৯/২০০১। ঐ মামলায় তারা পরাজিত হয়ে আমাদের হয়রানী করতে আবারও প্রতিপক্ষরা আপিল মামলা দায়ের করেন। যার নং-১৩০/১৮। ঐ মামলাটি এখনও চলমান রয়েছে। তারপরেও মামলা চলাকালিন সময় তারা আমাদের জমি দখল করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তারা প্রভাবশালী লোক হওয়ার আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।  শুধু তাই নয়, তারা বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে। ইতিমধ্যে তারা আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। এমনকি প্রতি বছর চাষাবাদের সময় তারা মিথ্যা অভিযোগ দায়ের করে জমিতে কার্যক্রম বন্ধ করে রাখে। এতে করে আমরা নানাভাবে হয়রানীর শিকার হচ্ছি। বর্তমানে তারা আমাদের জমি জোর পুর্বক দখল করে নেওয়ার পায়তারা চালাচ্ছে। আমাদের প্রতিপক্ষ সিরাজুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার ভয়ে আমরা কথা বলতে সাহস পায় না। 

লিপিকা মন্ডল বলেন, মারুফ হোসেন খুলনা বিভাগীয় কমিশনার অফিসে চাকরী করার সুবাধে তার মদদে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের জমিতে চাষাবাদ করে ফসলাদী লাগাতে পারি তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে প্রতিপক্ষ মারুফ হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাকে হয়রানী করতে মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300