আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
ad728

কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হাসানের বিরুদ্ধে একটি নামসর্বস্ব পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ইউপি সদস্য আবু হাসান বলেন, সম্প্রতি একটি নামসর্বস্ব পত্রিকায় আমার বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টার অংশ হিসেবেই এই সংবাদ প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, উত্তর বেদকাশি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পানির ট্যাংকি বিতরণে অর্থ লেনদেন হয়েছে— যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি কখনও জড়িত ছিলাম না এবং এখনো নেই। আমার জনপ্রিয়তা ও সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত একটি মহল আমাকে হয়রানি করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে।

আবু হাসান আরও বলেন, আমার ওয়ার্ডের কোনো ব্যক্তি কখনো আমার বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ করতে পারবে না। আমি সব সময় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা সংবাদ ছড়িয়ে দিয়ে আমার মানহানি করা হচ্ছে।

তিনি সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300