আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাপান সফর শেষে কয়রায় এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন কয়রায় মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৫ জেলে আটক কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা
ad728

কয়রায় ৪৮ কজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

 সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ৪৮ কেজি হরিণের মাংস সহ ১ শিকারীকে আটক করেছে। আটককৃত হরিণ শিকারী হলেন কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের হামিদ গাজীর পুত্র দিদারুল ইসলাম (৩৫)। তবে অভিযানের বিষয়টি জানতে পেরে  তার সাথে থাকা আরেক শিকারী ১নং কয়রা গ্রামের মনিরুল ইসলাম নৌকা হতে লাফ দিয়ে পালিয়ে যায়।

 ঘটনাস্থল থেকে  ২ টি নৌকা, ১১৫ কেজি মাছ ও হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। জানা গেছে সোমবার (১৪ অক্টোবর) রাত ১১ টার দিকে ৪নং কয়রা গ্রামের শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা হতে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই হরিণের মাংস সহ তাকে আটক করে। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক( এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন,  এ ব্যাপারে ২ জনের নাম উল্লেখ করে বন্যপ্রানী আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত হরিণের মাংস ও মাছ পচনশীল হওয়ায়  আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক হরিণ শিকারীকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300