আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ কয়রায় কোস্ট গার্ডের অভিযানে জিম্মি জেলে সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,৪ হরিণ শিকারি আটক উপকূলবাসী দাড়িপাল্লা প্রতীকে আস্থা রাখতে চায়- মাওঃ আবুল কালাম আজাদ কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ নির্বাচনে জয়ী হলে কয়রা-পাইকগাছায় রেল সংযোগ স্থাপন করা হবে -মাওঃআবুল কালাম আজাদ কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় এমইউজে খুলনার নব নির্বাচিত সকল নেতৃবৃন্দরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিক শাওন ও মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন কয়রায় খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন কয়রায় ৪৮ কজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক টাইফয়েড-মুক্ত কৈশোর গড়তে কয়রায় ৫৩ হাজার শিশুকে টিকাদানের শুভ সূচনা
ad728

সরকার গঠনের মাধ্যমে জামায়াতে ইসলামী নতুন ইতিহাস তৈরি করবে -মাওঃআবুল কালাম আজাদ

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 17, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: জামায়াতে ইসলামীর খুলনা-৬ আসনের এমপি প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ কয়রার দেওলিয়া বাজারে গণসংযোগ করছেন। ছবি- খুলনা পোস্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন,"বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর । যারা ক্ষমতায় এসেছে তাদের ইতিহাস আপনারা জানেন। নতুন কিছু আর বলার নাই। এবার নতুন ইতিহাস তৈরি করতে হবে। নতুন একটি সরকার গঠনের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে । এদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে সরকার গঠনের মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করবে, ইনশাআল্লাহ।


শনিবার (১৬ই আগষ্ট ) কয়রা উপজেলার সদর ইউনিয়নের দেউলিয়া বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে। আশা করা যায় ২০২৬ সালের ফেব্রুয়ারীর ২য় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তবে এই সরকারকে অবশ্যই লেভেলে প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সরকারকে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার না করে নির্বাচন করলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের মত নির্বাচন হলে এ দেশের জনগণ সেটা অংশগ্রহণ করবে না। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে অঙ্গীকার করে বলেছেন ,"আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিব।"আমরা মনে করি সুন্দর নির্বাচনের ক্ষেত্রে পি'আর পদ্ধতির বিকল্প নেই।


গণসংযোগ কর্মসূচিতে কয়রা সদর ইউনিয়নের ব্যবসায়ী-দোকানদার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌছে দেওয়ার পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা সরকারি পুকুর পাড় হতে শুরু হয়ে কয়রা দেউলিয়া বাজারে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে গণ সংযোগ শেষ হয়।


গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ, বায়তুলমাল সম্পাদক এফ এম মাকসুদুর রহমান, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুস সাত্তার, ২নং ওয়ার্ড সভাপতি নাঈম হোসেন রকি, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, ৬নং ওয়ার্ড সভাপতি প্রভাষক রেজওয়ানুল করিম, ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুর রশিদ, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ ইউনুস মালী, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল আজিজ, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলমসহ প্রমূখ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300