আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাপান সফর শেষে কয়রায় এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন কয়রায় মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৫ জেলে আটক কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা
ad728

সফটওয়্যার ডেভেলপমেন্টে খুলনায় নতুন অধ্যায়ের সূচনা। টেকল্যাবস-এর আনুষ্ঠানিক উদ্বোধন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

খুলনায় তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলো “টেকল্যাবস”।
অভিজ্ঞ ডেভেলপারদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠান সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ উন্নয়নের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্তের সূচনা করেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে হল রোডে খানজাহান নগরে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তৌফিক-ই-আহমেদ শুভ, প্রফেসর, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।
টেকল্যাবস-এর ফাউন্ডার ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক শামীম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
নর্থ সাউথ পলিটেকনিক এর অধ্যক্ষ শেখ শিহাব উদ্দিন,
ফেমাস প্রপার্টিজ এর চেয়ারম্যান আব্দুল গফুর,
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান,
এয়ারটেক আইটি লিমিটেড এর এমডি রুহুল আমিন,
কালবেলা পত্রিকার খুলনা বুরো চীফ বশির আহমেদ,
আইডিয়াল প্রপার্টিজ অ্যান্ড বিল্ডার্স এর ভাইস চেয়ারম্যান শেখ সাফাত হোসেন লিখন,
ডিএমডি শেখ রফিকুল ইসলাম,
খানজাহান নগর আবাসন এর এমডি শেখ সালাউদ্দিন,
ইসলামী ব্যাংক এর সিনিয়র অফিসার জিয়াউল হক,
গ্রীন টাউন প্রপার্টিজ এর চেয়ারম্যান সাবেক নৌ কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম,
এবং টেকল্যাবস-এর টেক ল্যাবস  এর কো-ফাউন্ডার ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির কম্পিউটার সাইন্স বিভাগের প্রধান  ইঞ্জিনিয়ার মোঃ মহসিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, ডা. খান কামরুল ইসলাম, প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম,
ফাউন্ডারের পিতা মোসলেম গাজী, এবং তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ হিল কাফি, মোস্তাফিজুর রহমান রনি,ইঞ্জিনিয়ার আয়ুব আলী, ফাইজুর রহমান রাসেল, আব্দুল্লাহ, আব্দুল মহাইমিন, সালমান, ও ওবায়দুল্লাহ প্রমুখ।

উদ্বোধনী পর্বে অতিথিরা বেলুন ও ফিতা কেটে টেকল্যাবস-এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।
অনুষ্ঠানস্থল জুড়ে ছিল শিক্ষক, শিক্ষার্থী, প্রযুক্তিপ্রেমী তরুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতি।

টেকল্যাবস মূলত একটি পেশাদার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যেখানে অভিজ্ঞ প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের দল
স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, ইআরপি, সিআরএম, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং মোবাইল অ্যাপসসহ বিভিন্ন ধরনের কাস্টম সফটওয়্যার তৈরি করে থাকে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য— দেশীয় বাজারে মানসম্মত ও নির্ভরযোগ্য আইটি সমাধান প্রদান এবং স্থানীয় ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা।

ফাউন্ডার ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক শামীম বলেন—

“আমরা একটি দক্ষ ডেভেলপার টিম নিয়ে কাজ করছি যারা প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে আরও স্মার্ট, স্বয়ংক্রিয় ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি বিশ্বমানের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান গড়ে তোলা।”

অনুষ্ঠানের শেষে মুফতি মাহমুদুর রহমান ও আলামিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অতিথিদের আন্তরিক আপ্যায়নের মধ্য দিয়ে টেকল্যাবস-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300