আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ কয়রায় কোস্ট গার্ডের অভিযানে জিম্মি জেলে সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,৪ হরিণ শিকারি আটক উপকূলবাসী দাড়িপাল্লা প্রতীকে আস্থা রাখতে চায়- মাওঃ আবুল কালাম আজাদ কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ নির্বাচনে জয়ী হলে কয়রা-পাইকগাছায় রেল সংযোগ স্থাপন করা হবে -মাওঃআবুল কালাম আজাদ কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় এমইউজে খুলনার নব নির্বাচিত সকল নেতৃবৃন্দরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিক শাওন ও মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন কয়রায় খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন কয়রায় ৪৮ কজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক টাইফয়েড-মুক্ত কৈশোর গড়তে কয়রায় ৫৩ হাজার শিশুকে টিকাদানের শুভ সূচনা
ad728

কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

খুলনার কয়রা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় কয়রা সদরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার সুবির কুমার দত্তের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, এনজিও প্রতিনিধি মোস্তাক মাহমুদ, মৎস্য চাষি রাসেল আহমেদ, রিপন হোসেন, কবি আঃ রাজ্জাক মদিনাবাদী প্রমুখ। আলোচনা শেষে কয়রা উপজেলার মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় বতুল বাজার গলদা চিংড়ি চাষী ক্লাষ্টারকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300