আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ
ad728

কয়রায় কোস্ট গার্ডের অভিযানে জিম্মি জেলে সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,৪ হরিণ শিকারি আটক

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রায় কোস্ট গার্ডের অভিযানে উদ্ধারকৃত জেলে সহ অস্ত্র ও গোলাবারুদ এবং ৪ হরিণ শিকারি আটক

সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে মুক্ত এবং হরিণের মাংসসহ ৪ শিকারিকে আটক করা হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খালসংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কয়রা কোস্ট গার্ড স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ, একটি ফাঁকা কার্তুজ এবং ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলারা হলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মোঃ হান্নান সরদার,মহিনুর ইসলাম ও দাকোপ উপজেলার নলিয়ন গ্রামের নিশি কান্ত ও ইয়াকুব্বর সানা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার জেলেদের পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া, সোমবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা নদীর ময়দাপেশা খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৭২ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, ৩০০ মিটার ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করা হয়।তারা হলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের জামাল শেখ, আইয়ুব আলী শেখ, সোলেমান শেখ ও সবুর গাজী।

জব্দকৃত হরিণের মাংস, মাথা ও ফাঁদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300