আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
জাপান সফর শেষে কয়রায় এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন কয়রায় মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৫ জেলে আটক কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভারতে এবার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪, অধিকাংশই শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ৩৬ বছর পর মুখোমুখি লড়াই হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার আলম কয়রায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পেলেন আলমগীর হোসেন কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা
ad728

টাইফয়েড-মুক্ত কৈশোর গড়তে কয়রায় ৫৩ হাজার শিশুকে টিকাদানের শুভ সূচনা

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

টাইফয়েড জ্বর' নামক নীরব ঘাতকের কবল থেকে উপকূলীয় অঞ্চলের শিশুদের রক্ষায় এক বিশাল উদ্যোগের সূচনা হলো খুলনার কয়রায়। জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে, রবিবার ১২ অক্টোবর , কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম। এই কর্মসূচির আওতায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫৩ হাজার শিশুকে টিকা দেওয়া হবে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কয়রা মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এসময় তিনি শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, "জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আমাদের শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার একটি মাইলফলক। বিশেষ করে আমাদের মতো উপকূলীয় এলাকায় যেখানে সুপেয় জলের সংকট রয়েছে, সেখানে টাইফয়েড একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। এই টিকা শিশুদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কয়রা থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রাজেত আলী, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা অফিসার বুধার চন্দ্র মন্ডল, কয়রা মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ার, সেনেটারী ইনেসপেক্টর নারায়ন চন্দ্র, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ এবং সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, দীর্ঘ এক মাস ধরে কয়রার প্রতিটি কেন্দ্রে শিশুদের এই মহামূল্যবান টিকা বিনামূল্যে প্রদান করা হবে। দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ানো এই রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি টিকাদানকে অপরিহার্য বলে মনে করছেন স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ব্যাপক টিকাদান কর্মসূচি কয়রার শিশুস্বাস্থ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করলো।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300