আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ
ad728

কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

 কয়রায় তাযকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর)  বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

 আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মাওলানা এম এ গনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নেয়ামুতুল্যাহের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানপুরের পীরজাদা মরহুম মোঃ হাসান (রাঃ) এর ছোট পুত্র পীরজাদা মাওলানা আবু জাফর মোঃ মুবাশশির হুসাইন। এতে প্রধান আলোচক ছিলেন জামিয়া ইসলামীয়া খাদেমুল ইসলাম কমলাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আকবার হুসাইন। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মিজানুর রহমান (ভান্ডারপোল) মাওলানা আঃ রশিদ ইসলামপুরী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস,  মুফতি ইলিয়াস আমিন, মাওলানা জাকারিয়া হোসাইন, মাওলানা মোঃ ইলিয়াছ হুসাইন, মাওলানা ইমাম উদ্দিন ও মুফতি ফরহাদ বিন আব্দুর রহিম। 

সার্বিক তত্বাবধানে ছিলেন আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রীত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা নুরুল ইসলাম ফারুকী, আলহাজ্ব  হাফেজ নুর মোহাম্মদ ( মধু হাফেজ) মাওলানা ফরিদ উদ্দিন, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মাওলানা মুজিবুর রহমান। অনুষ্ঠানে খানপুরের পীরজাদা মোঃ হাসান (রাঃ) জীবনী নিয়ে আলোচনা রাখেন  এম ফিল  গবেষক মুহাদ্দিস আশরাফুল আলম ও কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম  মাওলানা তমিজ উদ্দিনের জীবনী নিয়ে আলোচনা রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম আঃ মালেক। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কয়রা ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা হাবিল উদ্দিন ঐহিদী। অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আগত ওলামায়েকেরামগন, শিক্ষক,  সাংবাদিক সহ ধর্মপ্রান মুসালমানবৃন্দরা উপস্থিত ছিলেন। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300