আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ কয়রায় কোস্ট গার্ডের অভিযানে জিম্মি জেলে সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,৪ হরিণ শিকারি আটক উপকূলবাসী দাড়িপাল্লা প্রতীকে আস্থা রাখতে চায়- মাওঃ আবুল কালাম আজাদ কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ নির্বাচনে জয়ী হলে কয়রা-পাইকগাছায় রেল সংযোগ স্থাপন করা হবে -মাওঃআবুল কালাম আজাদ কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় এমইউজে খুলনার নব নির্বাচিত সকল নেতৃবৃন্দরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিক শাওন ও মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন কয়রায় খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন কয়রায় ৪৮ কজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক টাইফয়েড-মুক্ত কৈশোর গড়তে কয়রায় ৫৩ হাজার শিশুকে টিকাদানের শুভ সূচনা
ad728

সাংবাদিক শাওন ও মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনার কয়রা উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি এবং দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও একই পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির-এর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এই কর্মসূচি পালিত হয়।

​রবিবার (৯ নভেম্বর, ২০২৫) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​​মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তাঁরা জোর দিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর ও কঠোর কর্মসুচী গ্রহণ করতে বাধ্য হবে। সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হামলাকারীদের মুখোশ উন্মোচন করা হবে।
​কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ খালেক, সিনিয়র সহ-সভাপতি এসএম এ রউফ, গোলাম রব্বানী, জিএম নজরুল ইসলাম, শেখ কওছার আলম, শেখ জাহাঙ্গীর কবির টুলু, জিয়াউর রহমান ঝন্টু, মোঃ ফরহাদ হোসেন, আবু ওবায়দা, হাফেজ জাহিদুর রহমান, মিজানুর রহমান লিটন, মজিবার রহমান, আরিফুর রহমান, এবং ফারুক আজম।
​এছাড়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা আবুল বাশার ডাবলু, আবু মুছা সানা, নজরুল ইসলাম, ঢালী রবিউল ইসলাম, জামায়াত নেতা আসলাম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম বিল্লাহ, এবং ছাত্রদল নেতা মোঃ আলমগীর হোসেন সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
​সকল বক্তাই দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300