আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ কয়রায় কোস্ট গার্ডের অভিযানে জিম্মি জেলে সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,৪ হরিণ শিকারি আটক উপকূলবাসী দাড়িপাল্লা প্রতীকে আস্থা রাখতে চায়- মাওঃ আবুল কালাম আজাদ কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ নির্বাচনে জয়ী হলে কয়রা-পাইকগাছায় রেল সংযোগ স্থাপন করা হবে -মাওঃআবুল কালাম আজাদ কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় এমইউজে খুলনার নব নির্বাচিত সকল নেতৃবৃন্দরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিক শাওন ও মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন কয়রায় খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন কয়রায় ৪৮ কজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক টাইফয়েড-মুক্ত কৈশোর গড়তে কয়রায় ৫৩ হাজার শিশুকে টিকাদানের শুভ সূচনা
ad728

কয়রায় জামায়াতে যোগ দিলেন ২ বিএনপি নেতা

রিপোর্টারের নাম: সিনিয়র রিপোর্টার
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: দক্ষিণ বেদকাশী বিএনপির সদস্য সচিব মোঃ কোহিনূর আলম ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওসমান গণি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ, মোঃ সালাউদ্দিন, হাফেজ সাব্বির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সেখানে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তাদের অবগত করেন এবং সাংগঠনিক বই প্রদান করেন।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ইউপি সদস্য কোহিনূর আলম বলেন, আমি দীর্ঘ ৩০ বছর বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম।  ইউনিয়ন যুব দলের আহবায়ক ছিলাম। পরে ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ছিলাম।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড, নীতি ও আদর্শ দেখে আকৃষ্ট হয়ে দলটিতে  যোগদান করেছি।

সাবেক বিএনপি নেতা ওসমান গনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে জড়িত ছিলাম।দীর্ঘ ২০-২২ বছর বাগালী ইউনিয়নের ০৩ ওয়ার্ড সভাপতির দায়িত্ব  পালন করেছি।আমি আখিরাতে নাজাতের আশায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।

খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান বলেন, রাজনীতিতে  সবার নিজস্ব মতামতের অধিকার আছে। এছাড়া কে কোন দল করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কোহিনুর আলম দক্ষিণ বেদকাশী ইউনিয়ন যুব দলের আহবায়ক ছিলেন । তারপর বিতর্কিতভাবে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হয়েছিলেন। তবে তারা বিএনপির রাজনীতি ছেড়ে যাওয়ার জন্য কোনো লিখিত পদত্যাগ পত্র জমা দেয়নি।

কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মিজানুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়। কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অনেকেই জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হয়ে যাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে যে কেউ এই সংগঠনের সহযোগী সদস্য হতে পারবেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300