আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ
ad728

ইজারাকৃত কয়রা নদী জোরপুর্বক ভোগ দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলন

 ইজারাকৃত কয়রা নদী (বদ্ধ জলমহাল) জোরপুর্বক ভোগ দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার হায়াতখালী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, কয়রা নদী জলমহলটি বাৎসরিক ৪ লক্ষ ৮০ হাজার টাকার রাজস্বের বিপরীতে বাংলা ১৪২৮ সন হইতে ১৪৩৩ সন পর্যন্ত ৬ বছরের দির্ঘ মেয়াদী হিসাবে আমাদের সমিতির অনুকুলে ইজারা গ্রহন করি। পরবর্তিতে আমার প্রতিবেশি খড়িয়া মঠবাড়ি গ্রামের মৃত হোসেন আলী সানার পুত্র সিরাজুল সানাকে আমাদের সমিতির পক্ষ থেকে রক্ষনাবেক্ষন ও অংশী দারিত্ব হিসাবে বাৎসরিক ৬ লক্ষ টাকা প্রদানের শর্তে সিরাজুল ইসলামকে জলমহলটি প্রদান করা হয়। কিন্তু বিগত ২ বছর যাবৎ সে আমাদের সমিতির অনুকুলে যে রাজস্ব দেওয়ার কথা ছিল তা না দিয়ে বিভিন্নভাবে তালবাহনা করতে থাকে। সে প্রভাবশালী হওয়ায় আমরা তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছিনী। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিগত ২ বছরের ১২ লক্ষ টাকা তার কাছে পাওনা রয়েছে। সেটি চাইতে গেলে টাকা না দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেয়। শুধু তাই নয় সে আমাদেরকে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এমনকি ক্ষতি করার জন্য পায়তারা চালাচ্ছে। আমরা নিরুপায় হয়ে তার বিরুদ্ধে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার নং-৪৫৩ তাং-১১-৯-২৫ ইং। 

সমিতির সাধারণ সম্পাদক  সেরাজুল ইসলাম বলেন, ইতিপুর্বে আমাকে বুল বুঝিয়ে প্রতিপক্ষ সিরাজুল ইসলাম ৩ শ টাকার একটি অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। আমরা পরবর্তিতে বিষয়টি বুঝতে পেরে গত ৯ আগস্ট উক্ত স্ট্যাম্পটির বাতিল করার জন্য বিজ্ঞ নোটারী পাবলিক খুলনা হতে বাতিল বলিয়া ঘোষনা করি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সমিতির বকেয়া ১২ লক্ষ টাকা পাইতে পারি তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300