আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ
ad728

কয়রায় মুন্ডা শিশুদের সমস্যা চিহৃিত ও সমাধানের উপর মুখোমুখী সংলাপ

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রায় মুন্ডা শিশুদের সমস্যা চিহৃিত ও সমাধানের উপর মুখোমুখী সংলাপ

কয়রা  উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সাথে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) সদস্যদের এক মুখোমুখী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিত্রাণের ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয় । সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা এনসিটিএফ সভাপতি নমিতা মুন্ডা এবং পরিচালনা করেন পরিত্রাণের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও এনসিটিএফ সদস্যরা অংশগ্রহণ করেন। সংলাপে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম, উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ. ব. ম আঃ মালেক, শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, এনসিটিএফের সদস্য অনুপম মুন্ডা, ইষিতা মুন্ডা, অঞ্জনা মুন্ডা, অঘ্যে মুন্ডা, অন্তরা মুন্ডা, নবনিতা মুন্ডা, চুমকি মুন্ডা, অপিতা মুন্ডা, পূষ্পিতা মুন্ডা, সুর্বনা মুন্ডা, সিমা মুন্ডা প্রমুখ। এ সময় এনসিটিএফের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। মুখোমুখি সংলাপে অনলাইন জুয়া আসক্তি, বাল্য বিবাহ, উপজেলা পরিষদে মা ও শিশুর জন্য কর্নার স্থাপন, প্রতিবন্ধীদের জন্য র‌্যাম্প ও সিড়ি নির্মাণ, মাদকাসক্তি প্রতিরোধ, বিশুদ্ধ পানির অভাব, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা প্রতিরোধ, স্কুলে স্যানিটারি প্যাড সরবরাহ এবং স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উপস্থাপন করা হয়। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300