কয়রা উপজেলায় আগামী ১১ অক্টোবর জামায়াতে ইসলামীর সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩.৩০মিনিটে জামায়াতে ইসলামীর কয়রা উপজেলার নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওঃ শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মাওঃ সুজা উদ্দিন ,ওলামা বিভাগের সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম।
কয়রা উপজেলার আমির মাওঃ মিজানুর রহমান বলেন, ছাত্র জনতার সমাবেশে উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের উপস্থিতি ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ- উদ্দীপনার দেখা যাচ্ছে।আশা করছি,এই সমাবেশে স্মরণ কালের সেরা লোকজনের গণ জমায়েত ঘটবে। সমাবেশে সফল করতে কয়রা উপজেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..