আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে ১ জন নিহত-৩ জন আহত কয়রায় শাকবাড়িয়া নদী বদ্ধ জলমহলে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত উপজেলা বন কর্মকর্তা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য হাসানের সংবাদ সম্মেলন কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন কয়রায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উৎসব কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন
ad728

আলোকিত পাইকগাছা গড়ার প্রত্যয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

আলোকিত পাইকগাছা গড়ার লক্ষ্যে প্রত্যয়বদ্ধ আমরা’ স্লোগানকে সামনে রেখে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ আয়োজন করেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব পাইকগাছা, খুলনা।
পাইকগাছা লোনা পানি কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সুযোগপ্রাপ্ত এবং এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ প্রায় ২২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আলোকিত পাইকগাছা গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার এবং তাদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সাবেক বরিশাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ডা. আব্দুল মজিদ, ড. তহিরুল আহসান ত্বোহা, সরকারি বিএল কলেজ, খুলনার সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ, কুরআন রিসার্চ ফাউন্ডেশনের হেড অব পাবলিকেশন ওয়াহিদ জামান এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শামীম হাসান।

বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবু সাঈদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, উপকূলীয় এ জনপদের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। এ সময় তিনি সংসদ সদস্যের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই পাইকগাছা উপজেলা একদিন দেশের জন্য রোল মডেলে পরিণত হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব পাইকগাছা শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে আসছে। সংগঠনটি বর্তমানে পাইকগাছার তরুণ সমাজের কাছে একটি অনুপ্রেরণার নাম হিসেবে পরিচিত।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300