আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ কয়রায় কোস্ট গার্ডের অভিযানে জিম্মি জেলে সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,৪ হরিণ শিকারি আটক উপকূলবাসী দাড়িপাল্লা প্রতীকে আস্থা রাখতে চায়- মাওঃ আবুল কালাম আজাদ কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ নির্বাচনে জয়ী হলে কয়রা-পাইকগাছায় রেল সংযোগ স্থাপন করা হবে -মাওঃআবুল কালাম আজাদ কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় এমইউজে খুলনার নব নির্বাচিত সকল নেতৃবৃন্দরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিক শাওন ও মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন কয়রায় খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন কয়রায় ৪৮ কজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক টাইফয়েড-মুক্ত কৈশোর গড়তে কয়রায় ৫৩ হাজার শিশুকে টিকাদানের শুভ সূচনা
ad728

উপকূলের সংকট সমাধানে ঐক্যবদ্ধ হতে হবে -সাবেক ছাত্রনেতা রফিক

রিপোর্টারের নাম: আহসান উল্লাহ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম রফিক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক উপকূলের মানুষের দীর্ঘদিনের দুর্দশা ও চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।


 শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩ টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মত বিনিময় সভায় বক্তৃতাকালে সাবেক এই ছাত্র নেতা বলেন "সু-সময়ের কোকিল কিংবা বহিরাগত নেতৃত্ব নয়, এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে স্থানীয় নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে। এ সময় উপকূলের প্রধান সমস্যাগুলো তুলে ধরে তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে কয়রা-পাইকগাছার মানুষেরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে যাচ্ছে। দুর্বল ও ভঙ্গুর বেড়িবাঁধের কারণে প্রায়শই তাদের ঘরবাড়ি, ফসলি জমি এবং জীবিকা প্লাবিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার মানুষের জীবন ও প্রকৃতি মারাত্মক হুমকির মুখে। একদিকে যেমন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, তেমনি বিশুদ্ধ পানির সংকটও প্রকট হচ্ছে। "যদি আমি জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারি, তবে এই অঞ্চলের স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। পাশাপাশি, সুন্দরবনকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। একই সঙ্গে, উন্নত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। রফিক বলেন, "বহিরাগতদের নেতৃত্বের কারণে এই অঞ্চলের মানুষের প্রকৃত দুর্দশাগুলো প্রায়শই অনুচ্চারিত থেকে যায়। এখন সময় এসেছে 'বহিরাগত নিপাত যাক, খুলনা-৬ মুক্তি পাক' এই স্লোগানকে বাস্তব রূপ দেওয়ার। এ জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

 কয়রার সিনিয়র সাংবাদিক সদর উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাইকগাছা নাগরিক ফোরামের সহ-সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ সরোওয়ার মাহবুব, সহ সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লস্কর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর সাহা, নাগরিক নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ। মত বিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300