আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ
ad728

খুলনায় সাবেক সিটি মেয়র-এমপিসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

রিপোর্টারের নাম: সিনিয়র রিপোর্টার
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 19, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: খুলনায় সাবেক সিটি মেয়র-এমপিসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই


খুলনায় গত বছরের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন চাচাতো ভাইসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৫ নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। খুলনা মহানগর দায়রা জজ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) এ মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি। রোববার (১৭ আগস্ট) আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের আদেশ দেন।

মামলার আবেদনে উল্লেখিত আসামিরা হলেন, কেসিসি’র সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক সংসদ সদস্য এসএম কামাল হোসেন, সাবেক সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, যুবলীগ নেতা শেখ সোহেল, সাবেক সংসদ সদস্য নারায়ণচন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল, রইজ হাওলাদার, এড. সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল সুজন, সাবেক কেএমপি কমিশনার মোজাম্মেল হক, খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) খুলনার ইকবাল বাহার চৌধুরী, সাবেক উপ-পুলিশ কমিশনার সোনালী সেন, সাবেক এডিসি গোপিনাথ কানজিলাল, সাবেক ডিবি কর্মকর্তা নুরুজ্জামান, জহিরুল ইসলাম, আমজাদ, আবুল কালাম আজাদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম নজরুল ইসলাম, ঢামেক’র ছাত্রলীগের ক্যাডার ডা. সিয়াম, ছাত্রলীগ ক্যাডার ও পরিচালক ডিএমসি স্কলারস ডা. মঈনুল, শেখ ওমর আলী, আবজাল শিকারী, মোস্তাফিজুর রহমান মিলন, রতন সরদার, সোহেল হাসান রুমি, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, স্বেচ্ছাসেবকলীগ খুলনা মহানগর সভাপতি আসাদুজ্জামান রাসেল, কেসিসি’র সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহাদাত হোসেন মিনা, ইসমাইল, শিপার, এবিএম সাত্তার, মো. মিজান শেখ, শফিকুল ইসলাম, রতন মন্ডল, মো. জসিম শিকদার, মো. সাবুদ্দিন, মোহাম্মদ শিকদার, নাসির, মো. খায়রুল বাসার, মো. নাজির হোসেন, মো. কামাল হোসেন, মো. শরিফুল ইসলাম, শাহাজাদা খান, নজরুল ইসলাম, শরীফ আতিয়ার রহমান, রাজ্জাক, সুজা, সৈয়দ মুরসালিন প্রিন্স এবং শেখ শামীম।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৩১ জুলাই দুপুর ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মার্চ ফর জাস্টিস বাস্তবায়নের লক্ষ্যে একটি মিছিল বের করে। মিছিলটি সাতরাস্তা মোড় পৌছালে ১-১০ নং আসামির নির্দেশে অন্যান্যরা ছাত্রদের লক্ষ্য করে শর্টগান, পিস্তল বোমা এবং ইট নিয়ে হামলা করে। এতে অন্তত ১৫-২০ জন আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানেও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। গরীব নেওয়াজ ক্লিনিকে হামলার সময় ৮ ও ৩৬ নম্বর আসামির বিরুদ্ধে আহতদের পুলিশ ভ্যানে তুলে নেওয়ার অভিযোগও রয়েছে।

বাদী সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘৩১ জুলাই আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ ও আওয়ামী লীগ আমাদের ওপর বর্বর হামলা চালায়। আমার বহু বন্ধু রক্তাক্ত হয়। এক বছর পার হলেও কেউ বিচারের আওতায় আসেনি। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, ‘হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300