আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ কয়রায় কোস্ট গার্ডের অভিযানে জিম্মি জেলে সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,৪ হরিণ শিকারি আটক উপকূলবাসী দাড়িপাল্লা প্রতীকে আস্থা রাখতে চায়- মাওঃ আবুল কালাম আজাদ কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ নির্বাচনে জয়ী হলে কয়রা-পাইকগাছায় রেল সংযোগ স্থাপন করা হবে -মাওঃআবুল কালাম আজাদ কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় এমইউজে খুলনার নব নির্বাচিত সকল নেতৃবৃন্দরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিক শাওন ও মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন কয়রায় খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন কয়রায় ৪৮ কজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক টাইফয়েড-মুক্ত কৈশোর গড়তে কয়রায় ৫৩ হাজার শিশুকে টিকাদানের শুভ সূচনা
ad728

কয়রায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

রিপোর্টারের নাম: সিনিয়র রিপোর্টার
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

৩৬ জুলাই (৫ আগস্ট)গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কয়রা উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।


আজ মঙ্গলবার সকাল ১০টায় র‍্যালির আয়োজন করা হয়।যাতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।র‍্যালিটি সকালে কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে জামায়াত অফিসের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 
এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের পাতাকা, প্লাকার্ড ,ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেন ‌।

র‍্যালি শেষে ছাত্র শিবিরের কয়রা থানা দক্ষিণ শাখার সভাপতি আসমাতুল্লাহ আল গালিবের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি আবু জার গিফারী। তিনি বলেন,গত বছর এই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে দিল্লির দাসী হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। প্রায় ২ হাজার শহীদ ও ৫০ হাজার আহত ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে জাতি এই দিন ফ্যাসিস্ট মুক্ত হয়েছিল। আমাদের শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই বিপ্লবকে ব্যার্থ হতে দেব না‌। ছাত্র শিবির এই দেশ ও জাতির অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে, ইনশাআল্লাহ। এছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি জিএম মোনায়েম বিল্লাহ, জেলা সেক্রেটারি মুহা. অয়েসকুরুনী, সদর থানা শাখার সভাপতি মাজহারুল ইসলাম এবং উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300