কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আরিফুর রহমানের ছোট ভাই শেখ আনিছুর রহমান (৫২)৷ অসুস্থতাজনিত কারনে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ঐ দিন আছরবাদ তার নামাজে জানাযা শেষে ৪নং কয়রা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের
নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম,
সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সহ-সভাপতি মাস্টার আব্দুর রউফ ও শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম ও মোঃ গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির, নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গিরেন্দ্রনাথ মন্ডল, সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, মাস্টার আব্দুল খালেক, শহিদুল্যাহ শাহিন, এস এম নুরুল আমিন নাহিন, গাজী আঃ ছালাম, আবুল বাসার, মজিবার রহমান, মোঃ আজিজুল ইসলাম, মাসুদ রানা, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, ডিএম জাহিদুল ইসলাম, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, ফারুক আজম, হাফিজুর রহমান প্রমুখ।
এ জাতীয় আরো খবর..