আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক আঃ রউফের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন কয়রায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসাকের মতবিনিময় সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ মৌয়ালী আটক কয়রায় হায়াতখালী বাজার দখলের প্রতিবাদে মানববন্ধন কয়রায় মাদ্রাসা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সভাপতির পদে চেয়ারম্যানের স্ত্রী—সংবাদ সম্মেলন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় নিজেই ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করলেন খুলনার জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ
ad728

কয়রার মাঠে মাঠে চলছে রোপা আমন আবাদের উৎসব

রিপোর্টারের নাম: সিনিয়র রিপোর্টার
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কয়রা উপজেলার ৫ নং কয়রা গ্রামের কৃষকদের ধান রোপণের চিত্র

বর্ষার পানি জমেছে মাঠে, সেই সঙ্গে শুরু হয়েছে আমন ধানের রোপণ কাজ। আর সেই রোপণ কাজকে ঘিরে কয়রার গ্রামীণ জনপদে বইছে এক উৎসবের আমেজ।  

কৃষাণ-কৃষাণীরা গানের তালে তালে দল বেঁধে নেমে পড়েছেন জমিতে। বৃষ্টির পানিতে ভেজা কাদা-মাখা মাঠ যেন তাদের শ্রম ও সুরের মিলনে পরিণত হয়েছে এক প্রাণবন্ত দৃশ্যে।  

প্রখর রৌদ্র আর বৃষ্টি উপক্ষে করে খুলনার কয়রা উপজেলায় রোপা আমন আবাদের ধুম পড়েছে। আমন মৌসুমকে সামনে রেখে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বীজতলা থেকে চারা তোলা, জমি চাষ করা, ও ধান রোপণে কৃষকরা ব্যাস্ত সময় পার করছেন। 

উপজেলা কৃষি অফিস সুত্রে যানা যায় কয়রায় চলতি আমন মৌসুমে ১৬ হাজার ৫শ হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গতবারের তুলনায় ১৭০ হেক্টর বেশি। 

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকার আমনের মাঠ ঘুরে দেখা গেছে মাঠে মাঠে আধুনিক প্রযুক্তি কলের লাঙ্গল দিয়ে জমিতে চাষ দেয়ার দৃশ্য। খন্ড খন্ড জমিতে সারিবদ্ধভাবে শ্রমিকের চারা উত্তোলনের পর রোপনের শৈল্পিক চিত্র এ যেন আবহমান গ্রাম বাংলার চিরাচায়িত রুপ। 

কয়রা সদরের কৃষক আব্দুল ওহাব বলেন, আমাদের সারা বছরের খাবার এই আমনের ওপর নির্ভর করে।কষ্ট করে ফসল ফলাতে পারলে সারা বছর বসে খেতে পারবো। তবে গান গাইতে গাইতে কাজ করলে কাজে ক্লান্তি কম লাগে। 

 কৃষক আল মামুন বলেন,বোরোসহ অন্যান্য ফসলের আবাদে সেচ, কীটনাশক, বীজ কেনাসহ নানা খাতে কৃষকের উৎপাদন বেশি খরচ পড়ে। রোপা আমন ধান চাষে সেচ খরচ নেই। বৃষ্টির কারণে কীটনাশকের তেমন প্রয়োজন পড়ে না। এছাড়াও নিড়ানি খরচ একেবারেই কম। এ কারণে এসব এলাকার কৃষক বর্ষা মৌসুমে রোপা আমন ধানের চাষ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে রোপা আমন আবাদে কৃষকের জন্য লাভজনক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষক হোসেন আলী বলেন, সার কিটনাশকের দাম দিন দিন বেড়েই চলছে, আবার শ্রমিক খরচ ও অনেক বেশি ১ বিঘা জমিতে ধান চাষ করতে প্রায় ১০ হাজার টাকার বেশি খরচ হচ্ছে। সমিতি থেকে লোন নিয়ে ধান চাষে নেমেছি ভালো ফলন না পেলে মাঠে মারা যাওয়া ছাড়া কোন উপায় থাকবেনা। 

কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার বলেন , এরই মধ্যে উপজেলার প্রায় অর্ধেক ফসলি জমিতে রোপা আমন ধান চাষ শেষ হয়েছে। বাকি জমিগুলোতে রোপা আমন আবাদের প্রস্তুতি চলছে জোরেশোরে। রাসায়নিক সার, কীটনাশক ও চারা বীজের সংকট না থাকায় কৃষক রোপা আমন ধান আবাদে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। 

তিনি আরও বলেন, এবার রোপা আমন চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৫শ হেক্টর যেটা অর্জনে মাঠ পর্যায়ে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300